Logo
শিরোনাম

এসএসসিতে জিপিএ-৫ থেকেও এইচএসসিতে জিপিএ-৫ পায়নি ৩৯৬ জন

প্রকাশিত:শনিবার ৩০ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অটোপাসের ফলে শতভাগ পাস করেছে।  জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। তবে সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ৩৯৬ শিক্ষার্থী জিপিএ-৫ বঞ্চিত হয়েছেন।

৯টি সাধারণসহ সব বোর্ডের সমন্বয়ে ঘোষিত ফল পর্যালোচনায় এটি উঠে এসেছে। জেএসসি-এসএসসি ও সমমানের পরীক্ষার গড় করে এ ফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ থেকেও এইচএসসিতে জিপিএ-৫ পায়নি ৩৯৬ জন। জেএসসি ও সমমানের ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ গড় করে এ ফল ঘোষণা করা হয়েছে।

এবার জিপিএ-৫ না পাওয়ার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং করায় জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেলেও এবার ৩৯৬ জন জিপিএ-৫ পায়নি।  সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে এমনটি হয়েছে।  যখন ম্যাপিং হয়েছে, তখন জিপিএ-৫ পেতে যে নম্বর দরকার ছিল, তা তারা পায়নি।  এছাড়া বিষয়ভিত্তিক ম্যাপিং করায় অনেকে আগে জিপিএ-৫ না পেলেও এবার পেয়েছে। জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের বেশি বলেও জানান তিনি।

প্রকাশিত ফল অনুযায়ী, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ না পেয়েও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪৩ জন।  আগের বছর এ সংখ্যা ছিল আট হাজার ৫৭০ জন। এছাড়া ২০১৮ সালে চার হাজার ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছিল।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, আগের বছর মোট জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন। সে হিসেবে এবার অটোপাসে জিপিএ-৫ পেয়েছে তিনগুণেরও বেশি।

নিউজ ট্যাগ: জিপিএ-৫

আরও খবর