
মঙ্গলবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (২৪
আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। এর আগে, সোমবার
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
ওই আদেশে বলা
হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত
২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির
আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ষষ্ঠ সপ্তাহের অ্যাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণ করা
অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত
বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধও
করা হয় ওই আদেশে।
২০২১ সালের এসএসসি
পরীক্ষার্থীদের জন্য ভুগোল ও পরিবেশ, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিন্যান্স
ও ব্যাকিং, পৌরনীতি ও নাগরিকতা এবং উচ্চতর গণিত বিষয়ের জন্য এ অ্যাসাইনমেন্ট দেওয়া
হয়। উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান
প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।

