Logo
শিরোনাম

এসএসসি পরীক্ষার পর নতুন শিক্ষা কারিকুলাম : শিক্ষা উপমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এসএসসি পরীক্ষার পর নতুন শিক্ষা কারিকুলাম করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার দুপুরে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

শিক্ষা উপমন্ত্রী বলেন, করোনার সংক্রমণের কারণে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। এ সময়ে শিক্ষাঙ্গনে ছিল মারাত্মক প্রতিবন্ধকতা। শিক্ষার্থীদের ওপর বিশেষ মানসিক চাপ তৈরি হয়েছে। তাদের ক্ষতিটা যাতে দ্রুত পুষিয়ে নিতে পারি সেই চেষ্টা করা হচ্ছে। সংক্ষিপ্ত সিলেবাসে সশরীরে এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। এইচএসসি পরীক্ষাও একইভাবে নেওয়া হবে। আগামী বছরের কারিকুলাম নিয়ে যেটা আলোচনা হচ্ছে সেটা এসএসসি পরীক্ষাটা সম্পন্ন করার পর আমরা সবার সঙ্গে বসে একটা পরিকল্পনা করব।

মহিবুল হাসান চৌধুরী বলেন, কারিকুলামের একটা রূপরেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সেটা নিশ্চিত করেছি। আমরা মাঝপথ থেকে ভিন্ন পরিকল্পনা বা অন্য কিছু করবার এখানে সম্ভব হবে না। তাই নতুন যে আমাদের শিক্ষাক্রমের রূপরেখা সেটাকে মাথায় রেখেই আমরা আগামী দিনগুলোতে আমাদের সিলেবাস এবং পাঠ্যসূচি, বইপুস্তক নির্ধারণ করব। 


আরও খবর