
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে জেনারেটর অপারেটর পদে নিয়োগ
দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম:
জেনারেটর অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি অথবা সমমান পাস অথবা ইলেকট্রিক্যাল/ পাওয়ার বিষয়ে ডিপ্লোমা
পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব-৩৫
বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল:
কুমিল্লা।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীরা বিডিজবস
অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
১২ জুলাই,
২০২২।

