Logo
শিরোনাম

এমপি আসলাম আর নেই

প্রকাশিত:রবিবার ০৪ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ নভেম্বর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার বেলা ১২টার দিকে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের টিকিটে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মায়িশা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি ভূমি ব্যবস্থাপনা, রিয়েল এস্টেট, বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয়, কেমিক্যাল আমদানি, কনজ্যুমার প্রোডাক্টস ও ট্রেডিং ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য।

আসলামুল হক এর জন্ম ১৯৬১ সালের ১৪ মে ঢাকার মিরপুরে। তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একই সময়ে তিনি জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগে তিনি জাতীয় সংসদের হাউজ কমিটি এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর এর সহ-সভাপতি ছিলেন।

নিউজ ট্যাগ: এমপি আসলাম

আরও খবর