Logo
শিরোনাম

একসঙ্গে যমজ বোনকে বিয়ে, আইনি ঝামেলায় যুবক

প্রকাশিত:সোমবার ০৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একই সঙ্গে দুই যমজ বোনকে বিয়ে করেছেন এক ব্যক্তি। ৩৬ বছর বয়সী দুই বোনই পেশাজীবনে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেন। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটে। রোববার রাজ্যটির সোলাপুর জেলার পুলিশ এ তথ্য জানায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তহশিলে অনুষ্ঠিত বিয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনায় বরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারায় (স্বামী/স্ত্রী বহাল থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করা) অভিযোগ দায়ের করা হয়েছে। আকলুজ থানার এক কর্মকর্তা এ বিষয়ে জানান।

জানা যায়, উভয় পরিবারের সম্মতিতেই এ বিয়ে অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে তাদের বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে একত্রে বসবাস করত এ দুই বোন।


আরও খবর