Logo
শিরোনাম

একসঙ্গে ছিটকে গেলেন তিন অজি তারকা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হঠাৎ অস্ট্রেলিয়া শিবিরে হানা দিয়েছে ইনজুরি। ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষের সিরিজেও খেলার কথা ছিলও একই দলের। তবে হঠাৎ করেই ইনজুরিতে পড়ে সেই দল থেকে ছিটকে গেছেন তিন অজি তারকা।

ইনজুরিতে পড়া তিনজনই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অপরিহার্য ক্রিকেটার। পেসার মিচেল স্টার্ক, অলরাউন্ডার মিচেল মার্শ আর মার্কাস স্টোয়নিস।

বুধবার (১৪ সেপ্টেম্বর) আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মিচেল স্টার্ক পড়েছেন হাঁটুর ইনজুরিতে, মিচেল মার্শের গোড়ালির চোট আর সাইড ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন স্টোয়নিস।ভারতের বিপক্ষে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ বিশ্রামে থাকবেন তিনজন।

 


আরও খবর