
জনবল নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’
পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম:
এক্সিকিউটিভ,
ক্যাশ।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিষয়ে এমবিএ/ এমবিএস পাস প্রার্থীরা
আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে
দক্ষতা, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স, ক্যাশ এবং অ্যাকাউন্টস-এ অভিজ্ঞতা
থাকতে হবে। এ ছাড়া ইআরপি সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ন্যুনতম ২৮ থেকে অনূর্ধ্ব
৩৬ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল:
ঢাকা (ধামরাই)।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
এ ছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা
বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
৬ সেপ্টেম্বর,
২০২২।

