Logo
শিরোনাম

একদিনে আরও ১৮৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত:রবিবার ০৩ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৩০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সকাল থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৫৮ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩০ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৫০ জনে দাঁড়িয়েছে।

তাদের মধ্যে চলতি মাসে ৩৫৩ জন, সেপ্টেম্বর মাসে ৭ হাজার ৮৪১ জন, আগস্ট মাসে দেশে ৭ হাজার ৯৬৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৯৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২১০ জন।


আরও খবর