Logo
শিরোনাম

এক বছরের অন্তবর্তীকালীন জামিন পেলেন মৌ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদক মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে এক বছরের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কোর্টের সহকারী অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান তার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ট্যাগ: মডেল মৌ

আরও খবর