
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে
পরীক্ষার সব প্রস্তুতির বিষয়ে তুলে ধরা হবে। সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
বুধবার এইচএসসি পরীক্ষার সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা বাতিল করে
বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে
ও প্রশ্নফাঁসরোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার
বন্ধ রাখার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ঘোষণা
দেওয়া হবে।
এর আগে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র,
পরীক্ষা নেওয়াসহ নানা বিষয়ে বোর্ডপ্রধানদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সেসব বিষয় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

