
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে টপ টেন গ্রুপ। প্রতিষ্ঠানটিতে
‘সেলস পারসন ’ পদে নিয়োগ দেওয়া
হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম:
সেলস পারসন (ঈদ
প্যাকেজ)।
পদসংখ্যা:
১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
প্রার্থীকে এইচএসসি
পাস হতে হবে। প্রার্থীর সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে
৩০ বছর হতে হবে। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল:
বাংলাদেশের যেকোনো
স্থানে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা
বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
২৫ মার্চ, ২০২২।

