Logo
শিরোনাম

এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে?

প্রকাশিত:বুধবার ০১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে সকালে বাসায় আসেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। বাসায় এসেই জানতে পারেন তাকে ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। তার মুক্তির চার দিন আগেই নোটিশ দেওয়া হয়।

বুধবার বিকালে একটি গণমাধ্যমকে ক্ষুব্ধ পরীমনি বলেন, আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন?  

আলোচিত এ নায়িকা বলেন, এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে? কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?

২৭ দিন পর মাদক মামলায় জামিন মেলে পরীমনির। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ কারাগার থেকে পরীমনিকে মুক্তি দেওয়া হয়। এর আগে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ পরীমনির জামিনের আদেশ দেন।


আরও খবর