Logo
শিরোনাম

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ ২ জন নিহত

প্রকাশিত:শনিবার ০৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈশ্বরদী-পাবনা মহাসড়কের টেবুনিয়ায় সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা জেলা ছাত্রদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আরিফ বিশ্বাস (২৭) এবং তার সহকর্মী সুমন ঘোষ।

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ সান্যাল জানান, আরিফ ও সুমন ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, ঘটনার সময় একটি মোটরসাইকেলে ওই দুজন পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় অতিক্রম করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস বা পণ্য বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যান। আহতাবস্থায় আরিফ বিশ্বাসকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।


আরও খবর