Logo
শিরোনাম

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এবারের ঈদযাত্রায় ৩১৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ পরিসংখ্যান তুলে ধরে। সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদুল আজহার আগে ও পরে সড়ক দুর্ঘটনা প্রতিবেদন উপস্থাপন করেন।

এ ছাড়া সড়ক, রেল ও নৌপথে এবারের ঈদে মোট ৩৫৪টি দুর্ঘটনায় ৪৪০ জন নিহত ও ৭৯১ জন আহত হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলছে, মোট সড়ক দুর্ঘটনার মধ্যে ১১৩টি ঘটেছে মোটরসাইকেলের সঙ্গে অন্যান্য যানবাহনের সংঘর্ষের কারণে। এটি মোট দুর্ঘটনার ৩৫ দশমিক ৪২ শতাংশ।


আরও খবর