Logo
শিরোনাম

‘ঈদের সিনেমার লভ্যাংশ দেবেন সালমান’

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ মে ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। সিনেমা ও টিভি শোর শুটিং স্থগিত রয়েছে। দ্বিতীয় দফায় মহারাষ্ট্র সরকার লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন বলিউডের অনেক তারকা। গত বছরের মতো এবারও ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছেন সুপারস্টার সালমান খান। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, কোভিড আক্রান্তদের সহায়তায় রাধে সিনেমার লভ্যাংশ ত্রাণ তহবিলে অনুদান দেবেন সালমান খান ও জি এন্টারটেইনমেন্ট।

সালমান খান ফিল্মস ও জি যৌথভাবে গিভইন্ডিয়ার সঙ্গে ত্রাণ কার্যক্রম নিয়ে কাজ করছে। তারা কোভিড আক্রান্তদের জন্য চিকিৎসাসামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর ও ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে। সম্প্রতি কোভিডে মারা যান কর্ণাটকের ১৮ বছরের এক তরুণের বাবা। সেই তরুণকে রেশন ও শিক্ষাসামগ্রী দিয়ে সহায়তা করেছেন সালমান খান।

নিউজ ট্যাগ: সালমান খান

আরও খবর