Logo
শিরোনাম

এবারও ঈদে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

প্রকাশিত:রবিবার ১৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ২২ অক্টোবর ২০২৩ | ১২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত কয়েক বছর ধরেই ঈদে গান শোনান বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। পেশাদার সংগীতশিল্পী না হলেও নিজের ইচ্ছে ও শখ থেকে গান পরিবেশন করেন তিনি।  গানের প্রতি তার দুর্বলতা সবার জানা।  ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে দেন তিনি। হৃদয় ছুঁয়ে যায় শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি। সেসব গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে তুমুল আলোচনা।

হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান দখল করে নেয়। গেলো কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের রোজার ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করছেন।

মাহফুজুর রহমান জানান, ঈদের দিন রাতে ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ এই একক সংগীতানুষ্ঠান। এবারও ১০টি মৌলিক গানে সাজানো হয়েছে অনুষ্ঠান। সবাইকে এটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এটিএন বাংলা সূত্রে জানা গেছে, মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি।


আরও খবর