Logo
শিরোনাম

এবার মাদানীকে রিমান্ডে নিলো ডিবি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ মে ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী। এবার নাশকতা মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৬ মে) ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। একইসঙ্গে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতকে অবহিত করেন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা নাশকতা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিয়েছে ডিবি।

গত ২১ এপ্রিল ডিবি হাতে তদন্তাধীন থাকা সংশ্লিষ্ট মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে শিশুবক্তা রফিকুল ইসলামকে হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে আবার ছেড়ে দেওয়া হয়।


আরও খবর