Logo
শিরোনাম

এবার কাস্টিং কাউচ নিয়ে অকপট অভিনেত্রী সুরভিন চাওলা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে নানা সময় আলোচনা হয়। রিচা চাড্ডা, কল্কি কোয়েচলিন, বিদ্যা বালান, নার্গিস ফাকরি ও রাধিকা আপ্তের মতো অভিনেত্রীরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। এবার কাস্টিং কাউচ নিয়ে অকপট অভিনেত্রী সুরভিন চাওলা।

এক সাক্ষাৎকারে সুরভিন জানিয়েছেন, বলিউডে নানা সময়ে নিজের শারীরিক গঠন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

সুরভিন বলেন, তখন আমি টেলিভিশনে কাজ করি। ছবিতে কাজের সুযোগ চাইতে জীবনে প্রথম বার কথা বলতে গিয়েছিলাম। আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেওয়াই ওখানকার লোকেদের কাজ।

বলিউডের এ অভিনেত্রী আরও বলেন, মেয়েদের ক্ষেত্রেই তাদের চেহারা, ওজন নিয়ে প্রশ্ন তোলা হয়। কোমরের মাপ, বুকের মাপ জানতে চাওয়া হয়।

পার্চড-এর অভিনেত্রীর মতে, মেয়েদের শরীর নিয়ে এই মাপকাঠিগুলো আগাগোড়াই ছিল। সঙ্গে ছিল কাস্টিং কাউচের রমরমা। দক্ষিণি ইন্ডাস্ট্রিও ব্যতিক্রম নয়। কিন্তু আমি মনে করি না এক জন মানুষ, নারী বা অভিনেত্রীকে এই মাপকাঠিতে বিচার করা যায়।

২০০৩ সালে কহি তো হোগাঁ ধারাবাহিকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ সুরভিনের। বড় পর্দার সঙ্গে পরিচয় কন্নড় ছবির মাধ্যমে। এর পরে বলিউড। হেট স্টোরি ২, আগলি, পার্চড-এর মতো ছবিতে নজর কেড়েছেন অভিনেত্রী।


আরও খবর