Logo
শিরোনাম

দুর্ঘটনার সম্মুখীন নোরা ফতেহি

প্রকাশিত:শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৮ অক্টোবর ২০২৩ | ১৪৮৫জন দেখেছেন
Image

মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার সম্মুখীন নোরা ফতেহির গাড়ি। বুধবার সন্ধ্যায় একটি অটোরিকশাকে ধাক্কা মারে গাড়িটি। সে সময়ে অভিনেত্রী তাঁর গাড়িতে ছিলেন না। গুরু রন্ধওয়ার সঙ্গে তাঁর নতুন গান ডান্স মেরি রানি-র প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

বলিউড সূত্রে খবর, আচমকাই অটোরিকশাটিকে ধাক্কা দেয় নোরার গাড়ি। ঘটনাটি ঘটতেই ভিড় জমে। স্থানীয়রা নোরার গাড়িচালকের কলার ধরে নামিয়ে আনেন তাঁকে। এর পর ক্ষতিপূরণ হিসেবে সেই অটোচালকের হাতে এক হাজার টাকা দিতে হয় তাঁকে। তবেই নোরার গাড়িচালককে ঘটনাস্থল থেকে যেতে দেন এলাকাবাসীরা। এই ঘটনা নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি নোরা।

ইদানীং অন্য একটিও কারণেও চর্চার কেন্দ্রে নর্তকী-অভিনেত্রী। ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর বন্ধুত্ব শিরোনামে এনেছে নায়িকাকে। তাঁকে খুশি করতে বিএমডব্লিউ-ও উপহার দিয়েছিলেন সুকেশ। এ ছাড়া তাঁর স্ত্রী লীনা মারিয়া পলের কাছ থেকে একটি দামি ব্যাগ এবং আইফোন পেয়েছিলেন নোরা। এই দীর্ঘ তালিকার একটি জিনিসেও আর নায়িকাদের মালিকানা থাকবে না বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


আরও খবর