Logo
শিরোনাম

দুর্ধর্ষ কিলার পাপ্পু গ্রেফতার

প্রকাশিত:সোমবার ১৪ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মেহেদি হাসান পাপ্পু নামের এক দুর্ধর্ষ কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।


সোমবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তার গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, ২০০১ সালে তল্লা এলাকার রুবেল হত্যায় মেহেদি হাসান পাপ্পুকে যাবজ্জীবন সাজা দেন আদালত। এছাড়া তিনি ও তার সহযোগীরা ২০০৪ সালে তল্লা সুপারি বাগান এলাকায় চারতলা একটি বাড়িতে মুরাদ নামের এক যুবককে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন। ২০০৯ সালে নগর খানপুর এলাকায় খোকা ও সোহাগ নামের দুই যুবককে জবাই করে দাউদকান্দি এলাকায় ফেলে যান।


আরও খবর