Logo
শিরোনাম

দুই মাসেই ভেঙে গেল সুস্মিতার প্রেম!

প্রকাশিত:মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৪৬ বছর বয়সেও নিজের আবেদনময়ী লুক ধরে রেখেছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রেমের ব্যাপারে কখনোই রাখঢাক করেননি এই বঙ্গসুন্দরী। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি এই সুন্দরীর। এ বছরের জুলাই মাসে টুইটারে সুস্মিতার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে নতুন জীবন শুরুর ঘোষণা দিয়েছিলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত কুমার মোদির সঙ্গে।

তবে দুই মাস পার না হতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে বলিউডপাড়ায়। আচমকা সামাজিকমাধ্যমে নিজের প্রোফাইলের ছবি পালটে ফেলেছেন ললিত। তাতেই রটে গেছে বিচ্ছেদের গুঞ্জন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৪ জুলাই সুস্মিতা সেনের সঙ্গে তোলা ছবি পোস্ট করে প্রেমের কথা সবাইকে জানান ললিত মোদী। তারপর চারদিকে শোরগোল পড়ে যায়। একই সঙ্গে গোপনে বিয়ে করার গুঞ্জনও উডিয়ে দেন সুস্মিতা ও ললিত। সে সময় সামাজিকমাধ্যমে প্রোফাইলের নিজের ও সুস্মিতার ছবি দিয়েছিলেন ললিত। কিন্তু দুই মাস যেতে না-যেতেই যেন সমস্ত কিছু পালটাতে শুরু করেছে তাদের।

সুস্মিতার সঙ্গে ফের তার প্রাক্তন প্রেমিক রোহমান শালকে দেখা গেছে। এমনকি মায়ের জন্মদিনে সুস্মিতা যখন ফেসবুক লাইভ করছিলেন সেখানেও রোহমানকে তার পিছনে দেখা যায়। রোহমানের সঙ্গে সুস্মিতার এই ঘনিষ্ঠতা কি পুরনো প্রেম ফিরিয়ে আনল, নাকি শুধুই বন্ধুত্ব? এমন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আগে আগেই নিজের প্রোফাইলের ছবি পালটে ফেললেন ললিত মোদী। ললিতের এই পদক্ষেপের জন্য তার সঙ্গে সুস্মিতার বিচ্ছেদের গুঞ্জন তৈরি করেছে। সম্পর্কের খবর প্রকাশ্যে আসতেই দুজনের মনোমালিন্য শুরু হয়। অভিনেত্রী এত তাড়াতাড়ি হয়তো তা করতে চাইছিলেন না।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, সৌভাগ্যবশত জীবনে খুব আকর্ষণীয় কিছু পুরুষের দেখা পেয়েছি। তবে কখনোই বিয়ে করার কথা ভাবিনি। কারণ, তারা সবাই আমাকে হতাশ করেছেন। তিনবার বিয়ে হতে হতে বেঁচে গিয়েছি। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।

নিউজ ট্যাগ: সুস্মিতা সেন

আরও খবর