Logo
শিরোনাম

দুই বছর পর ওটিটিতে সঞ্জনা বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত:সোমবার ১২ জুলাই ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রায় দুই বছর কলকাতার চিত্রনায়িকা সঞ্জনা বন্দ্যোপাধ্যায়কে পর্দায় দেখা যায়নি। তবে নিষ্কর্মা ছিলেন না। এ সময় অভিনয়বিষয়ক নয়টি কর্মশালা সেরেছেন। সঞ্জনা-ভক্তদের জন্য সুখবর। এবার পর্দায় ফিরছেন, তবে ওটিটি প্ল্যাটফর্মে। আর এর মধ্য দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, পরিচালক অংশুমান প্রত্যুষের আগামী ওয়েব সিরিজে কাজ করছেন এ নায়িকা। পথিকৃৎ বসুর ছবি ফিদায় যশ দাশগুপ্তের বিপরীতে নায়িকা হিসেবে টলিউডে যাত্রা শুরু করেছিলেন সঞ্জনা। এর পরে দীর্ঘ সময় তাঁকে আর পর্দায় দেখা যায়নি। এ প্রসঙ্গে সঞ্জনা বলেন, আমি ফিদা করার পরেই মুম্বাই চলে গিয়েছিলাম।


আরও খবর