
রংপুরের মিঠাপুকুরে
দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই
বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী।
রবিবার (১৮ জুলাই)
সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে
এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।
জানা যায়, ঢাকা
থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে
সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত হয়েছেন দুই
বাসের অন্তত ৩০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

