Logo
শিরোনাম

দুদকের মামলায় মুফতি ইজাহারের দুই বছরের সাজা

প্রকাশিত:রবিবার ২০ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে সম্পদের হিসাব না দেওয়ায় দুদকের করা মামলায় দুই বছরের সাজা দিয়েছেন আদালত।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ রবিবার এ রায় দেন।

চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।


আরও খবর