Logo
শিরোনাম

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৬ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায়

প্রকাশিত:সোমবার ২২ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ৫০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুরের সদরপুরে আটরশির উরশ ও টানা তিন দিন সরকারি ছুটি থাকার কারণে চরম বিপাকে পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের যানবাহনের চালক ও যাত্রীরা। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদী পারের জন্য এখন অপেক্ষা করছে প্রায় ৬ শতাধিক যানবাহন। অপেক্ষমান যানবাহনের মধ্যে দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও সাড়ে চার শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে।

সরেজমিন সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার সড়কের ওপর নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় সাড়ে চার শতাধিক বাস ও ট্রাক। অন্যদিকে গোয়ালন্দ মোড়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর দিকে প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

অপর ট্রাকচালক বলেন, সারারাত এই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি। এখানে নেই কোনও খাবারের দোকান, নেই টয়লেট। দুর্বিষহ জীবন কাটাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ্ রনি বলেন, আটরশির উরস ফেরত বাস ও তিনদিন সরকারি ছুটি থাকার কারণে ঘাটে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। যানবাহনগুলোকে নদী পারের জন্য এই নৌরুটে ১৬টি ফেরি চলছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচা পণ্যবাহী ট্রাকগুলোকে নদী পারের সুযোগ করে দেওয়া হচ্ছে।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩