Logo
শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ১২০

প্রকাশিত:রবিবার ৩০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে হুড়োহুড়িতে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। শনিবার (২৯ অক্টোবর) সিউল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানায়, ওনহাপ নিউজ এজেন্সি জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে বলেছে যে সিউলের ইতাওয়ান জেলায় আরও ১৫০ জনের বেশি আহত হয়েছেন। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

বিবিসি জানায়, ওনহাপ নিউজ এজেন্সি জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে বলেছে যে সিউলের ইতাওয়ান জেলায় আরও ১৫০ জনের বেশি আহত হয়েছেন। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় বডি ব্যাগ, জরুরি সেবাদানকারী কর্মীরা সিপিআর করছেন এবং উদ্ধারকারীরা অন্যদের নিচে আটকে পড়া লোকদের টেনে বের করে আনার চেষ্টা করছেন।

নিউজ ট্যাগ: পদদলিত হয়ে নিহত

আরও খবর