Logo
শিরোনাম

দক্ষিণ ইরানে ছুরিকাঘাতে ১০ জন নিহত

প্রকাশিত:মঙ্গলবার ০৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরমানের একটি প্রত্যন্ত গ্রামে জমি নিয়ে ব্যক্তিগত মতপার্থক্যের জেরে ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক আফগান নাগরিক। এরইমধ্যে তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। সোমবার (৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থাটি বলেছে, রোববারের ওই ঘটনায় চার ইরানি এবং ছয় আফগান নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন খামার শ্রমিক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী আফগান নাগরিক মানসিক ভারসাম্যহীন।

শহরের ভারপ্রাপ্ত গভর্নর হোসেন রেজাই জানান, এক আফগান নাগরিক রাফসানজানে ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ১০ জনকে হত্যা করেছে। পরে প্রদেশ ছেড়ে পালানর সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গেলো কয়েক দশক ধরে লক্ষাধিক আফগান শরণার্থীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে ইরান। কিন্তু গত বছর আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর ইরান সীমান্তে রোজই নতুন অভিবাসী ভিড় করেছে। এর ফলে বাড়ছে অপরাধ ও মাদক চোরাচালান।


আরও খবর