Logo
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় ট্রাকের সাথে বাসের ধাক্কায় ১৬ শিক্ষার্থী নিহত

প্রকাশিত:রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ আফ্রিকার ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে এস্বাতিনী সীমান্তবর্তী পঙ্গোলা এলাকার মহাসড়কে শুক্রবার একটি বড় ট্রাকের সাথে বাসের ধাক্কায় কমপক্ষে ১৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আঞ্চলিক সরকারের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির কয়াজুলু-নাতাল প্রদেশের পরিবহণ মন্ত্রণালয় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে মোট ১৯ জনকে বহন করা হচ্ছিল। এদের মধ্যে তিনজন প্রাপ্ত বয়স্ক ছিলেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে ছিল।

আঞ্চলিক পরিবহণ মন্ত্রী সিফো হলমুকা এক বিবৃতিতে বলেন, এভাবে অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।’

দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশটির অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়ে থাকে

 


আরও খবর