
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে
টস জিততে পারেননি টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন প্রোটিয়া
অধিনায়ক টেম্বা বাভুমা। তাই টস হেরে শুরুতে ব্যাট হাতে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে
খেলছেন না কুইন্টন ডি কক। তার বদলে মাঠে নামছেন কাইল ভেরেইন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক),
লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ
রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর
রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভেরেইন (উইকেটরক্ষক),
জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড
মিলার, অ্যান্ডিল ফেহলুকওয়ে, কেশব মহারাজ, ক্যাগিসো রাবাদা, মার্কো জানসেন ও লুঙ্গি
এনগিদি।

