Logo
শিরোনাম

দক্ষিণ আফ্রিকাকে ১৫১ রানে গুঁড়িয়ে দিল ইংল্যান্ড

প্রকাশিত:শুক্রবার ২৬ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠেই নাস্তানাবুদ হয় ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লর্ডসে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ১২ রানের ব্যবধানে হারে স্বাগতিকরা।

তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল স্বাগতিক ইংল্যান্ড। মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ড ব্রড ও বেন স্টোকসের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারোনো দক্ষিণ আফ্রিকা ৫৩.২ ওভারে ১৫১ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন পেসার কাগিসো রাবাদা।

ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড ৩টি করে উইকেট নেন। ২ উইকেট শিকার করেন বেন স্টোকস। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০.১ ওভারে দলীয় ৩২ রানেই দুই উইকেট হারায় ইংল্যান্ড।  


আরও খবর