
আগামী ডিসেম্বরের
শেষে বা জানুয়ারির শুরুতে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।রোববার
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
ইসি বলেন, সেক্ষেত্রে
নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। তবে আমরা নির্বাচনটা সময়ের মধ্যেই করতে চাই। কোনোভাবে
সময় শেষের দিকে করতে চাই না।
এই সিটিতে ইভিএম
ও সিসি ক্যামেরার ব্যবহার করা হবে কিনা- জানতে চাইলে আলমগীর বলেন, সেটা কমিশনের সভায়
সিদ্ধান্ত হবে। এখনই বলা যাবে না। তবে এগুলো ব্যবহারে কমিশনের একটা প্রাথমিক সিদ্ধান্ত
রয়েছে।
তিনি বলেন, ইসির
অবস্থান হচ্ছে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হবে, সেখানে ইভিএম ও সিসি ক্যামেরা দেওয়ার
চেষ্টা করবে। তবে প্রতিটা নির্বাচনের জন্য আলাদা আলাদা সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া
হয়।
গাইবান্ধা উপ
নির্বাচনের অনিয়মের ঘটনায় ইসির তদন্ত কমিটি গত বৃহস্পতিবার ইসি সচিবের কাছে প্রতিবেদন
দিয়েছে। প্রতিবেদন নিয়ে আলোচনার পর ভোটের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে
চাইলে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, রিপোর্ট পাওয়ার পরে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত
নেব। রিপোর্ট এখনও আমাদের হাতে আসেনি। হাতে এলে আমরা বসব। আলোচনা করব তারপর সিদ্ধান্ত।

