Logo
শিরোনাম

ডিসেম্বরেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

প্রকাশিত:রবিবার ১২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী কয়েক দিনের মধ্যেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

মুস্তফা কাজেমি বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে। তবে এখন থেকে কিছু বিদেশি সেনা ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করবে। 

এর আগে গত বৃহস্পতিবার ইরাকের একজন সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

মার্কিন সরকার গত জুলাই মাসে জানিয়েছিল, তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর নাগাদ ইরাকে যুদ্ধ অভিযান শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে।


আরও খবর