Logo
শিরোনাম

ডিরেক্টরস গিল্ডের সম্মাননা পাচ্ছেন তারা

প্রকাশিত:সোমবার ২৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এ বছর ছয় গুণীজনকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার বিকেল ৪টায় ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে গুণীজন সম্মাননা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব শিল্পী, নাট্যকার, নাট্য প্রযোজক, বিজ্ঞাপন এজেন্সির প্রতিনিধি ও চ্যানেল কর্তৃপক্ষ। ডিরেক্টরস গিল্ডের এ অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন।

এ বছর সম্মাননা পাচ্ছেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, নির্মাতা ও অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা ও অভিনেতা মাসুম আজিজ, নির্মাতা ও অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, নির্মাতা ও চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ডিরেক্টরস গিল্ডের সদস্য যারা প্রতিবছর একুশে পদক, স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন, তাদেরকে সম্মান জানাতে ইফতার আয়োজনের সাথে প্রতিবছর এ অনুষ্ঠান করা হয়। গিল্ড এ বছর ছয় জনকে সম্মাননা দেবে।

নিউজ ট্যাগ: ডিরেক্টরস গিল্ড

আরও খবর