Logo
শিরোনাম

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো ২ জনের

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুরে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মামুন (৩০) এবং ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (৩২)। তারা দুই জন প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেলে পাথরবোঝাই তিনটি ট্রাককে ওভারটেক করে সামনের দিকে যাচ্ছিলেন তারা। সে সময় অপর একটি ট্রাক সামনের দিক থেকে আসলে দুই ট্রাকের মাঝে মোটরসাইকেল আটকে রাস্তায় পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার তদন্ত কর্মকর্তা গোলাম মাওলা। তিনি জানান, নিহতরা দুই জন প্রাণ কোম্পানির কর্মচারী। কোম্পানির মালামাল বিভিন্ন স্থানে পরিবেশন করেন তারা। কাজ শেষ করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।


আরও খবর