Logo
শিরোনাম

ডিম দিয়ে তৈরি করুন ধোকার ডালনা, ডিমের রেসিপি

প্রকাশিত:সোমবার ১১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাঙালির পাকঘরে ডিম মজুত থাকবেই। ডিম ছোট থেকে বড় সবারই প্রিয়। পকেটসই তো বটেই পুষ্টিকরও বটে। পোচ, অমলেট বা কষা ডিম খেতে ভালো লাগছে না? ডিম দিয়ে ধোকা বানালে কেমন হয়?

খুব সামান্য উপকরণ দিয়েই এ বার বাড়িতে বানিয়ে ফেলুন আমিষ ধোকা। রইল প্রণালী।

খুব অল্প উপকরণ দিয়ে এইবার বাড়িতেই তৈরি করুন আমিষ ধোকা। তৈরীর পদ্ধতি?

উপকরণ:

ডিম: ৬ টা

সেদ্ধ আলু: ৪ টে

হলুদ গুঁড়ো: ১ চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চামচ

জিরে গুঁড়ো: ১ চামচ

ধনে গুঁড়ো: ২ চামচ

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

পেঁয়াজ বাটা: ৫ চামচ

আদা বাটা: ১ চামচ

রসুন বাটা: ১ চামচ

টমেটো: ১ টা

আধ কাপ সরষের তেল

গোটা জিরা: ১ চা চামচ

তেজপাতা: ২ টি

১ চামচ ঘি স্বাদমতো নুন ও চিনি

প্রণালী:

একটি পাত্রে ডিম ভেঙে সেদ্ধ আলু, লবণ, মরিচের গুঁড়া, সামান্য পেঁয়াজ এবং রসুনের বাটা দিয়ে ভালো করে মেশান। এবার একটি স্টিলের গোল ঢাকা পাত্র নিয়ে তাতে সামান্য সরিষার তেল মাখিয়ে ডিমের মিশ্রণটি ঢেলে দিন। একটি কড়াইতে জল গরম করুন এবং ডিমের মিশ্রণটি ২০ মিনিটের জন্য ভাপে থাকুন। ২০ মিনিট পর, ঢাকনা খুলুন এবং ভাপানো ডিম বরফির আকারে কেটে নিন।

অন্য একটি কড়াইতে তেল গরম করে জিরা তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজ, আদা ও রসুনের পেস্ট বাটা নাড়ুন। কাটা টমেটো দিয়ে স্বাদমতো লবণ দিন। টমেটো নরম হলে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে গেলে পানি দিন। ঝোল ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে পাঁচ মিনিটের জন্য ডিমের ধোকাগুলি দিয়ে ঢেকে দিন। তারপর ঢাকনা খুলে ঘি ও গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হবে হয়ে যাবে আমিষ ধোকার ডালনা।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩