Logo
শিরোনাম

ডিএসসিসির তিন মার্কেটের ১৮৭ দোকান বরাদ্দে লটারি

প্রকাশিত:রবিবার ১০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-১, ঢাকেশ্বরী রোড সাইড মার্কেট, গোলাপবাগ মাঠ দর্শক গ্যালারি মার্কেটে ১৮৭টি দোকান বরাদ্দ দিতে আগামী ১২ এপ্রিল (মঙ্গলবার) লটারি অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া সুপার মার্কেট-১ এর ৮২টি দোকান, ঢাকেশ্বরী রোড সাইড মার্কেটের ৬২টি দোকান এবং গোলাপবাগ মাঠ দর্শক গ্যালারির ৪৩টি দোকান বরাদ্দের জন্য আগামী ১২ এপ্রিল ডিএসসিসি নগরভবনে লটারি অনুষ্ঠিত হবে।

দোকান বরাদ্দ কমিটির এক সদস্য জানিয়েছেন, ৯ জন সদস্যের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন উপ-সচিব (সিটি করপোরেশন শাখা) মোহাম্মদ শামছুল ইসলাম, দোকান বরাদ্দ কমিটির সদস্য ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিরিন গাফফার, ডিএসসিসির সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, আইন কর্মকর্তা।  এছাড়া ১, ৩, ৫ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এসময় উপস্থিত থেকে লটারি কার্যক্রম পরিচালনা করবেন।

নিউজ ট্যাগ: ডিএসসিসি

আরও খবর