Logo
শিরোনাম

ডিএনসিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ডিএনসিসি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।


আরও খবর