Logo
শিরোনাম

ডি-৮ সম্মেলন শুরু ঢাকায়

প্রকাশিত:বুধবার ১২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ বুধবার (১২ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় শুরু হচ্ছে উন্নয়নশীল দেশের জোট বা ডি-৮ মন্ত্রিপর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলন। কারোনার কারণে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সপ্তম ডি-৮ সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ এখন ডি-৮ ফোরামের সভাপতি। এ কারণে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্বপূর্ণ। এছাড়া, বাংলাদেশ বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ) সভাপতি। এ সম্মেলনে ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচারের প্রমোশন নিয়ে আলোচনা হবে, সেজন্যও এ সম্মেলনটি গুরুত্বপূর্ণ।

গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। ব্রিফিংকালে কৃষি সচিব সায়েদুল ইসলাম ও অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার উপস্থিত ছিলেন।


আরও খবর