Logo
শিরোনাম

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে কিশোরীকে ছুরিকাঘাত

প্রকাশিত:শুক্রবার ১০ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ১৩ বছরের এক কিশোরীকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনা ঘটিয়েছেন বাচ্চু মৃধা (৪৫) নামে এক ঘের ব্যবসায়ী। তিনি উপজেলার জিউধরা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় রহমান মৃধার ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে শুক্রবার ভোরে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

মোরেলগঞ্জ হাসপাতালে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার ফাত্তাহ বলেন, ভর্তি হওয়া কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। মেয়েটির সাথে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। প্রয়োজন হলে তাকে খুলনায় স্থানান্তর করা হবে।

এ বিষয়ে মেয়েটির বাবা বলেন, বাচ্চু মৃধা কৌশলে ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার করলে তাকে ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ পাঠিয়ে তার খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলেই মামলা হবে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩