Logo
শিরোনাম

ধর্মঘট প্রত্যাহার, ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরছেন চা শ্রমিকরা

প্রকাশিত:সোমবার ২২ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চা শ্রমিকরা ১২০ টাকা মজুরি রেখেই কাজে ফিরছেন। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে মিটিং করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে। এ সময় তিনিই ঠিক করবেন মজুরি।

রোববার (২১ আগস্ট) রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মধ্যস্থতায় বৈঠকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় রাত ৯টা থেতে দীর্ঘ ৫ ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।

শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে সোমবার (২২ আগস্ট) থেকে বাগানের কাজ চলবে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রেখে তারা কাজে ফিরবেন। মজুরি নির্ধারণ করে দেবেন তিনি।


আরও খবর