
কাতার বিশ্বকাপের
শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মাঠে নামে যুক্তরাষ্ট্র ও ইরান। বি গ্রুপ থেকে মঙ্গলবার
(২৯ নভেম্বর) দিবাগত রাত ১টায় আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। ম্যাচে
ইরানকে ১-০ ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্র।
৩৮ মিনিটে পুলিসিকের
গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র। মাঝমাঠ থেকে বাঁ দিকে দারুণ এক ক্রসে বল পান ডেস্ট। হেড দিয়ে
তিনি ঠেলে দেন ডি বক্সের মাঝে। সেখানে থাকা পুলিসিক পাঠিয়ে দেন ইরানের জালে। গোল দিতে
গিয়ে সংঘর্ষ হয় ইরানি গোলরক্ষকের সঙ্গে। মিনিট কয়েকের জন্য মাঠ ছাড়েন পুলিসিক। ৪৪ মিনিটে
আবার ফিরে আসেন। পুলিসিকের করা ওই ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দেশটি।
বিস্তারিত আসছে...

