Logo
শিরোনাম

ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি: আরও দুই মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ১০ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২২৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ভাসমান অবস্থায় আজ সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। এ ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত মোট আট জনের মরদেহ উদ্ধার করা হলো। নিখোঁজ বাকিদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।

এর আগে গতকাল রোববার সকালে চার জনের এবং বিকেলে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে দুজন নারী ও চার জন পুরুষের লাশ বিচ্ছিন্নভাবে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ধলেশ্বরী নদীতে ষষ্ঠ দিনের মতো উদ্ধারকাজ শুরু করে। এর মধ্যে এক নারী ও এক শিশুর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার লাশ দুটি মা ও তাঁর শিশু সন্তানের বলে ধারণা করা হচ্ছে।


আরও খবর