Logo
শিরোনাম

ঢাকায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৭

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ঢাকায় বিপুল পরিমাণ ইয়াবা, ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার ভোর ৬টা থেকে রোববার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয় সেগুলো হচ্ছে-৭৯২০ পিস ইয়াবা বড়ি, ৭৬ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৭৪ কেজি ৪৫৪ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা করা হয়েছে।


আরও খবর