Logo
শিরোনাম

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৮৭

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৮ জুলাই) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানায়, বুধবার (২৭ জুলাই) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৪৪০ পিস ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, ৭ কেজি ৯৪৯ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেন্সিডিল ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর