Logo
শিরোনাম

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৩ মার্চ) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর ঢাকাতে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯২৯ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন ও ২৬ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর