
জনবল নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ফায়ার সিস্টেম
ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য
প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম:
ফায়ার সিস্টেম
ইঞ্জিনিয়ার।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর ন্যূনতম চার থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অটোক্যাডে দক্ষতা,
উপস্থাপন দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল:
ঢাকা।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা
বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
২১ জুলাই, ২০২২।

