Logo
শিরোনাম

ঢাকায় বিক্ষোভ: শওকত মাহমুদকে শোকজ করেছে বিএনপি

প্রকাশিত:সোমবার ১৪ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ২৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলীয়ভাবে শোকজ করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, সংগঠনে বিভ্রান্তি সৃষ্টি ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য তাকে শোকজ করা হয়েছে।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। এছাড়াও তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ছিলেন। এরপর তিনি কুমিল্লা-৫ আসনে (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেষ্টা করে ব্যর্থ হন।

প্রসঙ্গত, সোমবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই পল্টন-গুলিস্থান এলাকায় দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। ওই বিক্ষোভে শওকত মাহমুদ, ২০ দলীয় জোটের সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।


আরও খবর