Logo
শিরোনাম

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফতেহি

প্রকাশিত:মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় ঢাকায় আসছেন না ঢালিউডের নৃত্যশিল্পী নোরা ফতেহি। একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তার ঢাকায় আসার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে অনুষ্ঠানটির আয়োজক শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো নোরা ফাতেহি জানুয়ারির দিকে আসতে পারেন।

নোরা ফতেহি সাকি সাকিদিলবার গানে নাচের মাধ্যমে ঝড় তুলে ব্যাপক সারা পান। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতেও নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে বাহুবলী: দ্য বিগিনিং,কিক টু, শের, লোফার, সত্যমেভ জয়তে, স্ত্রী, ভারত, বাটলা হাউস। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ। এছাড়া রিয়েলিটি শোতেও নজরকাড়েন তিনি।

নিউজ ট্যাগ: নোরা ফতেহি

আরও খবর