
দেশের খুলনা,
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট
বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি
ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার সকাল ৯টা
থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায়
অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। খবর বাসসের।
শনিবার ঢাকায়
বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার
এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
দেশের সর্বোচ্চ
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের
সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ৪২ মিলিমিটার।

